দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় জনস্বাস্থ্যের মেকানিক নিহত
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৩:৩৯ পিএম

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শহিদনগরে অটোরিকশার  চাপায় এসএম আব্দুস সাত্তার(৫৮) নাম একজন  নিহত হয়েছেন। 

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় এদুর্ঘটনায় নিহত আব্দুর সাত্তার  দাউদকান্দি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক এবং উপজেলার সুন্দলপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন বলেন, শহিদনগর ওভার ব্রীজের উত্তর পাশে উল্টোদিক থেকে আসা  একটি অটোরিকশা সাত্তার ভাইকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যায়। আমরা কয়েকজন তাকে দ্রুত গৌরীপুর সরকারী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেয়ার পথে মারা যায়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নওরীন সুজানা জানান, মাথায় আঘাত থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার করেছিলাম। নেয়ার পথেই মারা যায়। পরে স্বজনরা আবার এখানে নিয়ে আসে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মরদেহ ময়না তদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি।  আইনগত ব্যবস্থা নেয়ার জন্য  হাইওয়ে পুলিশকে বলা হয়েছে। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কুমিল্লা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft