প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৩:৩৭ পিএম

দিনাজপুরের হাকিমপুর হিলিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশব্যাপী জামাত-বিএনপি'র নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) সকাল এগারোটায় বাংলাহিলি বাজারস্হ আওয়ামী লীগের দলীয় কার্যালয় এর সামনে উপজেলা আ'লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বোয়ালদাড় ইউনিয়ন আ'লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা আ'লীগের সহ-সভাপতি অধ্যাপক আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আলিহাট ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, উপজেলা কৃষকলীগের সাধারণ মহাসিন আলী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিমসহ প্রমুখ।
জ/আ