মাদারীপুরে ট্রাকচাপায় প্রতিবন্ধী যুবক নিহত
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৭:৪০ পিএম

মাদারীপুরে ট্রাকচাপায় এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৭ এপ্রিল) সকালে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের রাজধরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দ রেজাউল (৩৫) সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বলাইরকান্দি গ্রামের সৈয়দ রবের ছেলে।

স্থানীয়রা জানান, রাজধরদী এলাকায় বোনের বাসা হতে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যানবাহনের জন্য সড়কের পাশে অপেক্ষা করছিল রেজাউল। 

এসময় বেপারোয়া একটি ট্রাক রেজাউলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে পরীক্ষা-নিরীক্ষা করে রেজাউলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এবিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন জানান,ট্রাক চাপায় এক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছে।নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

এ ঘটনায় কোন অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft