চট্টগ্রামে পাহাড়ধসে একজনের মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৭:২৯ পিএম

চট্টগ্রামের আকবারশাহ এলাকায় পাহাড়ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  এই ঘটনায় আরও ৩ শ্রমিক আহত হয়েছেন। নিহতের নাম  খোকা (৪৫)। 

শুক্রবার বিকেলে আকবর শাহ থানা এলাকার বেলতলি ঘোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ১০ জন শ্রমিক ঘটনাস্থলে পাহাড় কাটার কাজ করছিলেন। সেই সময় এ দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে একজন শ্রমিক মারা যান। আর ৩ জন আহত হন।

 বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালোক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, 'ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে। আর কেউ চাপা পড়েছে কি না, তা আমরা দেখছি।'

ঘটনাস্থল থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, পাহাড়ধসের ঘটনায় ১ শ্রমিক নিহত ও ৩ শ্রমিক আহত হয়েছেন।

শিগগির পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদ করা হবে। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চট্টগ্রাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft