প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৭:২২ পিএম

‘সবার জন্য স্বাস্থ্য’- এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে শুক্রবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে সিভিলসার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তফা মঈন উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন-জেলা বিএম এ সভাপতি ডাঃ জহুরুল হক রাজা, মেডিকেল অফিসার ডাঃ রিয়াজুল ইসলাম ও সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা ইমান আলী প্রমূখ।
এর আগে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সভায় বক্তারা বলেন সরকার স্বাস্থ্য সেবা প্রতিটি মানুষের দৌড় গড়ায় পৌছে দিতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন। যার মাধ্যে ৩০ প্রকারের ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে।
কলেরা, ডায়রিয়া, ম্যালেরিয়া, কালাজ্বর সহ সংক্রামক রোগ প্রতিরোধ, টিকাদান কর্মসূচি ও কোভিড-১৯ টিকাদানে ব্যাপক সফলতা অর্জন করেছে সরকার যা বিশ্ব ব্যাপী প্রশংসিত হয়েছে।
সরকার এখন দেশের সব মানুষের জন্য বিনামূল্যে বা স্বল্প মূল্যে গুণগতমানের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সার্বজনীন স্বাস্থ্য সেবার মাধ্যমে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করছে । সেখানে সবার সহযোগীতা প্রয়োজন।