র‌্যাবের বিরুদ্ধে ডিডব্লিউ’র অভিযোগ সরকার খতিয়ে দেখবে, আশা যুক্তরাষ্ট্রের
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৭:১৫ পিএম

জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলেতে (ডিডব্লিউ) প্রকাশিত নিবন্ধ ও ভিডিওতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিরুদ্ধে অভিযোগগুলো বাংলাদেশ সরকার খতিয়ে দেখবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলেতে (ডিডব্লিউ) প্রকাশিত নিবন্ধ ও ভিডিওতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিরুদ্ধে অভিযোগগুলো বাংলাদেশ সরকার খতিয়ে দেখবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

শুক্রবার  এক প্রেস বিফ্রিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেলের কাছে ওই ডকুমেন্টারি সম্পর্কে জানতে চাওয়া হয়।

সেসময় তিনি বলেন, 'আমি এখান থেকে কোনো ব্যবস্থা নেয়ার লক্ষণ দেখতে যাচ্ছি না। তবে আমরা এই নিবন্ধ ও ভিডিওতে আনা অভিযোগগুলো খুব সাবধানতার সঙ্গে খতিয়ে দেখব এবং আমরা আশা করি বাংলাদেশ সরকারও তাই করবে।'

মানবাধিকার লঙ্ঘনের অপরাধীদের জবাবদিহি করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

গত ৩ এপ্রিল ডয়চে ভেলে তাদের ওয়েবসাইটে '"ডেথ স্কোয়াড': ইনসাইড বাংলাদেশ'স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন"' শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করে, যেখানে নেত্র নিউজকেও তদন্তে অংশ নেওয়ার কৃতিত্ব দেয় ডয়চে ভেলে।

ওইদিনই ডয়চে ভেলে তাদের ইউটিউব চ্যানেলে "হাউ দ্য এলিট ফোর্স র‌্যাব টেররাইজেস দ্য পিপল অব বাংলাদেশ। ডিডব্লিউ ডকুমেন্টারি" শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে। 

এদিকে ইউএনবির প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেছেন, 'র‌্যাব দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং রাজনৈতিক কোনো উদ্দেশ্যে তাদের ব্যবহার করা হচ্ছে না।'

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ডয়চে ভেলের প্রতিবেদনটিতে র‌্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অভিযোগ তোলা হয়। উচ্চপদস্থ রাজনীতিবিদরা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে এই এলিট বাহিনীকে ব্যবহার করছেন—এমন অভিযোগও তোলা হয়; যার সবই ভুয়া। এখানকার বেশির ভাগ তথ্যই পুরনো এবং সেকেলে। প্রতিবেদনটি অসঙ্গত এবং অভিযোগগুলো অসত্য।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  র‌্যাব  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft