চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, ২টি উদ্ধার
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৩:৩৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের নারী কল্যাণ বিদ্যালয়ের সামনের রাস্তার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে রাস্তার কাজ করার সময় শ্রমিকের কোদালের কোপে একটি ককটেল বিস্ফোরণ হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে আম বাগানে যাওয়ার মাটির রাস্তার কাজ করার সময় কোদলের কোপে একটি ককটেল বিস্ফোরিত হয়, আরও দুটি ককটেল দেখতে পাওয়া যায়, পুলিশকে খবর দিলে পুলিশ এসে ককটেল দুটি উদ্ধার করে। 

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদ জানান, শ্যামপুর ইউনিয়নে পরিতক্ত অবস্থায় দুইটি ককটেল উদ্ধার করা হয়েছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চাঁপাইনবাবগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft