প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৩:০৮ পিএম

মেহেরপুরের গাংনীতে পিতার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ে বেবি খাতুন (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
ওই নারী রায়পুর গ্রামের জুলহাস উদ্দীনের মেয়ে ও একই গ্রামের (ভারত প্রবাসী) তুষার আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বেবি খাতুন তার পিতা জুলহাসের মোটরসাইকেল যোগে বামুন্দি যাওয়ার পথে চোখতলার নতুন রাস্তা থেকে নিচের দিকে নামার সময় বেবি অসাবধানতাবশত মোটরসাইকেল থেকে পড়ে মাথার পিছনের অংশে গুরুত্বর জখম হয়।
ঘটনার সময় বাবা জুলহাস উদ্দিনও সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম কে রেজা জানান, বেবির মাথার পিছনের অংশ মারাত্বক জখম হওয়ার কারণে রক্তক্ষরণ হওয়ার কারণে হাসপাতালে আসার আগেই সে মারা গেছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে গাংনী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, কারো কোন অভিযোগ না থাকাই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
জ/আ