বঙ্গবাজারে ভয়াবহ আগুন: অগ্নিকাণ্ডের সময় বাধা-হামলা, ৩০০ জনকে আসামি করে মামলা
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৪:৩৪ পিএম

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর বংশাল থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।

ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন জানান, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপণের সময় ফায়ার সার্ভিসের সদর দপ্তর ও সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে পুলিশের ওপর হামলা করা হয়।

অগ্নিকাণ্ডের দিন পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের সময় কাজে বাধা, সদস্যদের ওপর হামলা ও সদর দপ্তরে ভাঙচুরের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আলাদা মামলা করা হবে বলে জানা গেছে।


-জ/অ     

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft