ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৯:০৪ পিএম

সিটি করপোরেশন আধুনিক ও নিরাপদ মার্কেট হতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবে। রাজধানীর বিভিন্ন এলাকায় যেসব ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে, তা চিহ্নিত করা হবে। এসব মার্কেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে বঙ্গবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়ে সিটি করপোরেশন যৌক্তিক সিদ্ধান্ত নেবে। আগুনের বিষয়টি যাচাই করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদের থেকে আগুনে কারো গাফিলতি ছিল কি না অথবা পরবর্তীতে আমাদের কী করনীয় সেই বিষয়ে জানা যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা জানাতে গিয়ে আরও বলেন, আসন্ন ঈদকে টার্গেট করে তারা বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছ থেকে টাকা নিয়ে মালামাল তুলে ছিলেন। কিন্তু ভয়াবহ আগুনে সবকিছু ধ্বংস হয়ে যায়।


-জ/অ
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft