বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, সচল ৬ ঘণ্টা পর
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৮:৪৯ পিএম

বাংলাদেশ ব্যাংকের সার্ভার ৬ ঘণ্টা পর সচল হয়েছে। নেটওয়ার্কিংয়ে টেকনিক্যাল ত্রু‌টির কারণে আজ প্রায় ৬ ঘণ্টা ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হয়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এনপিএসবি বা তাৎক্ষণিক লেনদেন সেবা দিতে পারেনি ব্যাংকগু‌লো।

বুধবার (৫ এ‌প্রিল) দুপুর সাড়ে ১২টার পর বাংলাদেশ ব্যাংকের সার্ভারে বিপর্যয় হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তা পুনরায় সচল করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের আইসিটি অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী পরিচালক মুহাম্মদ জাকির হাসান বলেন, আমরা আমাদের আইটি সিস্টেমে একটি প্রযুক্তিগত ত্রুটি অনুভব করি এবং সমস্যাটি সমাধানে কাজ শুরু করি। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এটি পুনরায় সচল হয়। পুরো নেটওয়ার্কিং সিস্টেম এখন সুষ্ঠুভাবে চলছে।

কর্মকর্তারা বলছেন, সার্ভারের ত্রুটির কারণে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সিস্টেমের মাধ্যমে লেনদেন ব্যাহত হয়েছে। এনপিএসবি হলো একটি দেশীয় এটিএম শেয়ারিং নেটওয়ার্ক, যা বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়।

একটি বেসরকারি ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে জানা যায়, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্রক্রিয়ায় লেনদেন বাধাগ্রস্ত হয়েছে। তবে বিএফটিএন-চেক ক্লিয়ারিংয়ে কোনো সমস্যা হয়নি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft