ভিকারুননিসার অধ্যক্ষ কামরুন নাহারকে ওএসডি
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৯:১০ পিএম

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারকে ওএসডি করা হয়েছে। তাকে এ স্কুল থেকে সরিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি কামরুন নাহারের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটির অযোগ্য ঘোষিত শিক্ষক প্রতিনিধি ড. ফারহানা খানমের দুর্নীতি তদন্তের নির্দেশও দেওয়া হয়।

গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে এ তদন্তের দায়িত্ব দেওয়া হয়। আগামী ১ মাস অর্থাৎ ২৮ এপ্রিলের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

৬১ পৃষ্ঠার অভিযোগে ভিকারুননিসার অধ্যক্ষ কামরুন নাহার এবং শিক্ষা প্রতিনিধি ড. ফারহানা খানমের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তার মধ্যে ভর্তি বাণিজ্য, শিফট পরিবর্তন, নিয়োগ বাণিজ্যসহ নানা ধরনের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ ডিসেম্বর শিক্ষা ক্যাডারের কর্মকর্তা কামরুন নাহারকে প্রেষণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি রাজধানীর দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft