জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৯:০৬ পিএম

প্রায় সাত ঘণ্টা পর পুনরায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা চালু হয়েছে। রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বন্ধ রাখা হয় এ জরুরি সেবা ।

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, দুপুর ১২টার দিকে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা সাময়িক বন্ধ ছিল। সন্ধ্যা ৭টার পর পুনরায় সেবাটি চালু হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ ছাড়া সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। ততক্ষণে বঙ্গবাজারসহ পার্শ্ববর্তী কয়েকটি মার্কেটের চার হাজারের বেশি ব্যবসায়ীর মালামাল পুড়ে যায়।

 
-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft