সিকিমে ভয়াবহ তুষারধসে ৭ পর্যটক নিহত
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৭:৩৩ পিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমের নাথুলা এলাকায় ভয়াবহ তুষারধসে ৭ পর্যটকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি। এছাড়া তুষারের নিচে আরও অনেকে আটকে পড়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) সিকিমে নাথুলা বর্ডারের কাছে তুষারধস হয় বলে সংবাদসংস্থা এএনআইয়ের বরাতে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, মঙ্গলবার নাথুলার ছাঙ্গু লেক যাওয়ার পথে ১৭ মাইল এলাকায় ধস নেমেছে। দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ ধস নামে।

উদ্ধারকাজে নেমেছে সিকিম পুলিশ, সিকিমের ট্র্যাভেল অ্যাসোসিয়েশন ও পর্যটন দপ্তর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft