পুলিশ সদর দপ্তরে অগ্নিকাণ্ড : ৯৯৯ এর সাময়িক কার্যক্রম বন্ধ
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ১:২৭ পিএম

রাজধানীর বঙ্গবাজারের আগুন পাশের মহানগর মার্কেট ছাড়িয়ে পুলিশ হেড কোয়ার্টার ব্যারাকে ছড়িয়ে পড়েছে।  এর জেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ হেড কোয়ার্টার।

মঙ্গলবার (৪ এপ্রিল) সবশেষ খবর পাওয়া পর্যন্ত বেলা পৌনে ১২টা দিকে পুলিশ হেড কোয়ার্টার ব্যারাকের চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।  আগুন নিয়ন্ত্রণে পুলিশসহ ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।

পুলিশ কোয়ার্টারের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের এনেক্স মার্কেটের পাশের টিনশেড মার্কেটটিতে অগ্নিকাণ্ড ঘটে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অগ্নিকাণ্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft