আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ১১:৫৬ এএম আপডেট: ০৪.০৪.২০২৩ ২:৩৯ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে বোলিংয়ে স্বাগতিক বাংলাদেশ।

তিন পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস অ্যাটাকে আছেন- খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। স্পিনার হিসেবে আছে- সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

এ টেস্ট দিয়ে আয়ারল্যান্ডের সাতজন ক্রিকেটারের টেস্ট অভিষেক হচ্ছে। তারা হলেন- মারে কমিন্স, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, গ্রাহাম হুম, বেন হোয়াইট ও পিটার মুর।

টেস্ট ফরম্যাটে এই প্রথম মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। চলমান সিরিজে তিন ম্যাচের ওয়ানডে ২-০ ব্যবধানে ও টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), মারে কমিন্স, জেমস ম্যাককোলাম, হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রিন, গ্রাহাম হুম ও বেন হোয়াইট।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আয়ারল্যান্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft