বঙ্গবাজারের আগুন নেভাতে সেনাবাহিনীর দল-বিমানবাহিনীর হেলিকপ্টার
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ১১:১৩ এএম

রাজধানীর ঢাকার বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল।

এছাড়া বিমানবাহিনীর একটি সাহায্যকারী দল এবং একটি হেলিকপ্টার আগুন নেভাতে কাজ করছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে দেশেল অন্যতম বড় এই কাপড়ের মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট মিলে চার ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

বঙ্গবাজারের চারটি ইউনিটের পাশাপাশি আশপাশের বিভিন্ন মার্কেট ও ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে।

বিমানবাহিনীর হেলিকপ্টারটিকে হাতিরঝিল থেকে পানি নিয়ে বঙ্গবাজারে আগুনের ওপর ছিটাতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল-সংলগ্ন পুকুর থেকেও পানি নিয়েছে ফায়ার সার্ভিস।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বঙ্গবাজার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft