মালয়েশিয়ায় বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল করে সংসদে বিল পাস
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৯:১২ পিএম

মালয়েশিয়ায় পার্লামেন্টের নিম্নকক্ষে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল করে তৃতীয়বার পাঠের জন্য উত্থাপিত হওয়ার পরে কণ্ঠভোটে পাস হয়েছে। সংস্কার বিলটি এখন সিনেট থেকে পাস হয়ে আসতে হবে। আশা করা হচ্ছে, বড় ধরনের বিরোধিতা ছাড়াই বিলটি পাস হবে।

স্থানীয় সময় সোমবার (৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর বিভাগের উপমন্ত্রী (আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার) রামকরপাল সিংয়ের সমাপনী বক্তব্যের পর ডেপুটি সংসদ স্পিকার অ্যালিস লাউ ভোটাভুটির আহ্বান জানান।
 
বিলের সংশোধনীগুলোতে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিকল্প হিসেবে যাবজ্জীবন এবং স্বাভাবিক যাবজ্জীবন কারাদণ্ড (মৃত্যু পর্যন্ত) প্রতিস্থাপনের পাশাপাশি ৩০ থেকে ৪০ বছরের মধ্যে কারাবাসের পাশাপাশি কমপক্ষে ১২ টি বেতের আঘাতের নতুন বিকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
 
বিলটি এখন সংসদের উচ্চকক্ষে (দেওয়ান নেগারা) যাওয়ার পর রাজা ইয়াং ডি-পারতুয়ান আগংয়ের সম্মতির মাধ্যমে আইনে পরিণত হবে।
পরে এক সংবাদ সম্মেলনে রামকারপাল বলেন, বিলটি পাস হওয়া গুরুত্বপূর্ণ অগ্রগতি, বিশেষ করে মালয়েশিয়ার ফৌজদারি বিচার ব্যবস্থার জন্য। তিনি বলেন, 'মৃত্যুদণ্ড এখনও কিছুটা হলেও আছে, তবে অতীতে যেভাবে কার্যকর করা হয়েছিল তার তুলনায় এখন থেকে ভিন্নভাবে প্রয়োগ করা হবে।

মালয়েশিয়ায় ২০১৮ সাল থেকেই মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর স্থগিতাদেশ রয়েছে। তখন থেকেই মৃত্যুদণ্ড তুলে দেয়ার বিষয়টি আলোচনায় ছিল। কিন্তু আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেয়া অব্যাহত রেখেছেন।
 
তিনি বলেন, বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিলের জন্য মালয়েশিয়া জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তার অবস্থানের কারণে জাতিসংঘের কাছ থেকে আরও বেশি সম্মান পাবে। আমি মনে করি আমরা কিছুটা সম্মান অর্জন করেছি।
 
পাসকৃত সংশোধনীগুলো হত্যা এবং মাদক পাচারসহ বর্তমানে মৃত্যুদণ্ডযোগ্য ৩৪টি অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এদের মধ্যে ১১টি ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক শাস্তি ছিল। মালয়েশিয়ার এই পদক্ষেপ এমন সময় নিয়েছে, যখন দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু প্রতিবেশী দেশ মৃত্যুদণ্ডের ব্যবহার বাড়িয়েছে।
 
বিশেষ করে গত জুনে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের সরকার বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল করার ঘোষণা দিয়েছিলেন। তখন থেকেই এ আইনি প্রক্রিয়া শুরু হয়। আইন সংস্কারের দুটি বিল গত সপ্তাহে সংসদে পেশ করা হয়।
 
মালয়েশিয়া, চীন ও সিঙ্গাপুরসহ ৫৩টি দেশে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া হয়। সিঙ্গাপুরে গত বছর মাদক পাচারের দায়ে ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মিয়ানমারের জান্তা সরকারও এক দশকের দীর্ঘ বিরতির পর দেশটিতে আবার মৃত্যুদণ্ড দেয়া শুরু করেছে।
 

-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft