প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, আটক বিএনপি নেতা
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৮:৫৮ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় এ তথ্য নিশ্চিত করেছেন। আটক বিএনপি নেতার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
 
এর আগে, বিকালে হাইমচর উপজেলার আলগীবাজার এলাকা থেকে মাজহারুল ইসলাম সফিককে আটক করে পুলিশ।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, ‌‘সফিক তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে একটি পোস্ট দেন। সেখানে তিনি আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামায়াত জোট সরকার এবং ১/১১ সরকারের সময়ে দায়ের করা বেশ কয়েকটি মামলা তুলে ধরে আপত্তিকর মন্তব্য করেন।’
 
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে পড়লে পোস্টদাতা মাজহারুল ইসলাম সফিককে আটক করা হয় বলে জানান ওসি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft