মার্কিন গোয়েন্দা বিমানকে তাড়িয়ে দিল ইরানের নৌবাহিনী!
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৭:৩৮ পিএম

ওমান সাগরের কাছে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা বিমানকে দেশটির নৌবাহিনী তাড়িয়ে দিয়েছে। ইরানি নৌবাহিনীর গণযোগাযোগ বিভাগ এক বিবৃতিতে এ দাবি করেছে।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গণযোগাযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ওমান সাগরের নিকটবর্তী এলাকায় মার্কিন নৌবাহিনীর ইপি-৩ই মডেলের একটি গোয়েন্দা বিমান ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করে। এ সময় ইরানের নৌবাহিনী বিমানটির কাছে সতর্কতামূলক বার্তা পাঠায় এবং বিমানটিকে ইরানের আকাশসীমা থেকে চলে যেতে বলা হয়।

হুঁশিয়ারি বার্তা পাওয়ার পর মার্কিন বিমানটি ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে আন্তর্জাতিক বিমান রুটগুলোর দিকে ফিরে যায় বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থাটি।

প্রসঙ্গত, মার্কিন সামরিক বিমান নির্মাণকারী কোম্পানি লকহিড মার্টিন চারটি টারবোপ্রপ ইঞ্জিনের ইপি-থ্রিই বিমান নির্মাণ করেছে। বিমানটিতে সব ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা, সিগন্যাল সংগ্রহ ও আঁড়ি পাতার ব্যবস্থাও রয়েছে। মার্কিন ও জাপানি নৌবাহিনীই শুধু এই বিমানটি ব্যবহার করছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft