চালের যোগান পর্যাপ্ত থাকলে কেউ দাম বাড়াতে পারবে না: কৃষিমন্ত্রী
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৭:২৯ পিএম

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক চালের বাজার নিয়ে বলেছেন, কেবল উৎপাদন বাড়ালেই হয় না, বেশি চাহিদা থাকলেও অনেক সময়ে দাম বেড়ে যায়। সে কারণে চাল কিংবা সারে যোগান ঠিক রাখা গেলে দাম নিয়ে কোনো সমস্যা হবে না।

সোমবার (৩ এপ্রিল) কৃষিমন্ত্রণালয়ে সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান।

বর্তমানে চাহিদা কমে যাওয়ার কারণে চলের দাম ‘নিম্নমুখী’ জানিয়ে তিনি বলেন, রোববার বেশ কিছু মিলারের সঙ্গে একটা বৈঠকে উপস্থিত ছিলাম। তারা সবাই হা হুতাশ করছে। চালের বিক্রি একেবারেই কমে গেছে। দামও ২-৪ টাকা করে কমে আসছে। এভাবে যোগান পর্যাপ্ত থাকলে কেউ দাম বাড়াতে পারবে না।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্জাক দাবি করেন, কৃষি মন্ত্রণালয়ের কোম্পানিগুলোর কাছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কোনো বকেয়া নেই।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কামরুল ইসলাম।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft