কালিয়াকৈরে দুস্থদের মাঝে পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ২:৫৮ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে পবিত্র মহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে কালিয়াকৈর থানা পুলিশ। কালিয়াকৈর থানা পুলিশের আয়োজনে সোমবার দুপুরে থানার ভিতরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

প্রধান অতিথি হিসেবে এ  কার্যক্রমের উদ্বোধন করেন-গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম। 

এসময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) ছানোয়ার হোসেন বিপিএম, সিনিয়র এএসপি (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন, কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান, তদন্ত ওসি আবুল বাশার, ওসি অপারেশন জুবায়ের হোসেনসহ পুলিশের অন্যান্য সদস্যরা। 

পরে কালিয়াকৈর থানা পুলিশের নিজ উদ্যোগে প্রায় শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১টি কাপড় ও ১০০ টাকা করে বিতরণ করা হয়।

এসময় পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, মহে রমজান উপলক্ষে এ থানা পুলিশের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যারা দুস্থ লোক আছে, মুখ খুলে বলতে পারে না। 
তাদের মাঝে আমরা এ সেবামূলক কাজ করে যাচ্ছি। শুধু রমজানে নয়, সবাই মিলে সব সময় এ সেবামুলক কাজ করলে দরিদ্র ও ধনীর মধ্যে বৈষম্য দূর হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft