প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ২:৪৬ পিএম

পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মাট বাংলাদেশ গঠন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস এর আয়োজনে, নওগাঁ জেলায় মোট ৩ হাজার এবং নওগাঁ সদর উপজেলা হলরুমে ৩ শত ৩৬ জন মেধাবী শিক্ষাথীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।
এসময় শিক্ষাথীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সংসদ সদস্য, নওগাঁ - ৫,ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল (জন) এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান রফিকুল ইসলাম (রফিক), উপজেলা ভাইচ চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানজ আক্তার (নাইচ)।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নওগাঁ জেলা পরিসংখ্যান কার্যলয়ের উপপরিচালক ফয়সাল হাসান, নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুর রহমান (কমল) সহ নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবী ছাত্র- ছাত্রী, অভিভাবক এবং সকল পর্যয়ের আওয়ামীলীগের নেতা কর্মীরা।
নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাহিন মেহজাবিন মোহর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে খুব খুশি খুশিতে অত্মহারা হয়ে বলেন, আমরা যে সব শিক্ষাথী ট্যাব পেয়েছি আমরা আরও লেখা পড়াতে এক ধাপ এগিয়ে গেলাম বলেও মনে করেন ঐ ছাত্রী।
জিলা স্কুলের শিক্ষার্থী শুভ বলেন, ট্যাব উপহার পেয়ে খুব ভালো লেগেছে। ট্যাবটি আমার পড়া শোনার কাজে লাগাতে পারবো। অনলাইন ক্লাস বা অনলাইনে মাধ্যমে দেশে এবং বিশ্ব সম্পকে জানতে পারবো এতে করে আমরা আরও মেধাবী হয়ে উঠতে পারবো বলেও আশা করেন ঐ ছাত্র শুভ।