মাদারীপুর জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৭:৩৩ পিএম

মাদারীপুরের জেলা প্রশাসক ড.র‌হিমা খাতুনের বদলী জনিত বিদায় উপলক্ষে কালকিনিতে জনপ্র‌তি‌নি‌ধি, সরকা‌রি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবা‌দিকবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে মত‌বি‌নিময় সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কাল‌কি‌নি উপজেলা প‌রিষদ ও প্রশাসনে আয়োজনে উপজেলা প‌রিষদ হলরুমে এ মতবিনিময় সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসকের সাথে উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের নানা কাজের স্মৃতিচারণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিং‌কি সাহার সভাপতিত্বে ও কালকিনি প‌ল্লী বিদ্যুৎ এর ডি‌জিএম মোঃ আব্দুল মাজেদ এর সঞ্চালনায় এসময় উপ‌স্থিত ছিলেন-সংর‌ক্ষিত ম‌হিলা আসনের সংসদ সদস্য অধ্যাপক তাহ‌মিনা বেগম, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর‌ গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হা‌নিফ, উপজেলা সহকা‌রি কমিশনার(ভূ‌মি) মোঃ কায়েসুর রহমান, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ শামীম হোসেন সহ স্থানীয় জনপ্র‌তি‌নি‌ধি,সরকা‌রি কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলরবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মাদারীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft