১০ বছরে ৩৪ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৯:১০ পিএম

স্বাস্থ্য ও মন্ত্রী পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে দেশে ৮৫ হাজার নার্স কাজ করছে। দেশে বর্তমানে যে পরিমাণ নার্স আছে তার চেয়ে আরও দ্বিগুণের বেশি প্রয়োজন। গত দশ বছরে আমরা ৩৪ হাজার নার্স নিয়োগ দিয়েছি। পর্যায়ক্রমে চাহিদামতো আরও নার্স নিয়োগ দেয়া হবে।

শুক্রবার (৩১ মার্চ) সকালে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও বিএসসি ইন নার্সিং কোর্সের ২৭তম কমপ্রিহেনসিভ (লাইসেন্সিং) পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে অন্যদের মধ্যে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাকসুরা নূর (এনডিসি), পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানু (এনডিসি), স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক টিটো মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যসেবায় নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জানিয়ে তিনি আরও বলেন, একজন রোগীকে ডাক্তার শুধু দেখে যায়, তবে নার্সরা তাদের সার্বক্ষণিক সেবা দেয়। আমরা বিভিন্ন বিষয়ের ওপর স্পেশালাইজড নার্স তৈরির পরিকল্পনা নিয়েছি। এতে নার্সিং সেবা অনেকদূর এগিয়ে যাবে। তবে নার্সদের আরও আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিতে হবে।

জাহিদ মালেক বলেন, বিদেশে বাংলাদেশি নার্সের চাহিদা অনেক। আমরাও চাই আমাদের নার্সরা বিভিন্ন দেশে সেবা দিয়ে বাংলাদেশের সম্মান বয়ে আনুক। এ জন্য তাদের বিশেষায়িত প্রশিক্ষণের আওতায় এনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৮৫ হাজার নার্স কাজ করছে। এরমধ্যে ৪৫ হাজার সরকারি, বাকিরা বেসরকারি। এছাড়া দেশে নার্সদের ৩৫০টি ইনস্টিটিউটে ৩৪ হাজার সিট আছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  স্বাস্থ্যমন্ত্রী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft