ঈদে পোশাকের দাম নিয়ে কারসাজি করলে আউটলেট বন্ধের হুঁশিয়ারি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৩:৩৫ পিএম

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়েছে, ঈদের বাজারে পোশাকের দাম নিয়ে কারসাজি করলে আউটলেট বন্ধ করে দেয়া হবে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যালয়ে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক ও কাপড় ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা জানায় সংস্থাটি।
 
ভোক্তা অধিকারের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, রমজান এলেই ঈদকে কেন্দ্র করে পোশাকের দাম বাড়িয়ে দেয়া হয়। পাশাপাশি স্টিকার ব্যবহার করে পণ্যের দাম নিয়ে জালিয়াতি করে প্রতিষ্ঠানগুলো। এ ধরনের প্রতারণা করলে ভোক্তা আইনে মামলা করা হবে।
 
এছাড়া এ বছর ঈদের বাজারে পোশাকের দাম নিয়ে কারসাজি করলে আউটলেট বন্ধ করে দেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
 
দেশে কসমেটিকসের বাজারে মান ও দামে ভয়াবহ অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
 
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বাজারের চলমান অবস্থা নিয়ন্ত্রণে আজ (বৃহস্পতিবার ৩০ মার্চ) থেকে কসমেটিকসের দোকানগুলোতে অভিযান শুরু করা হবে। পাশাপাশি অভিযান চলবে শপিংমলগুলোতেও। এছাড়া বেনারসি পল্লি ও বেইলি রোডে বিশেষ অভিযান চালানো হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
 
এ সময় ব্রয়লার মুরগির বাজারে বর্তমানে অস্বস্তি-অস্থিরতা নেই বলেও জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।


-জ/অ  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft