বাংলাদেশে সংবাদকর্মীদের ওপর সহিংসতা ও ভীতি প্রদর্শন, ১২ দেশের উদ্বেগ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৩:২৭ পিএম

বাংলাদেশে সাংবাদিকদের ওপর সহিংসতা ও ভীতি প্রদর্শনের ঘটনায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২টি দেশ উদ্বেগ প্রকাশ করেছে। দেশগুলো মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) সদস্য। সংগঠনটির পক্ষ থেকে বৃহস্পতিবার (৩০ মার্চ) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে এমএফসি বলেছে, প্রথম আলো ও ঢাকা ট্রিবিউনসহ বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সাম্প্রতিক ঘটনায় আমরা উদ্বিগ্ন।

এতে আরও বলা হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের নির্বাচনের সংবাদ সংগ্রহের সময়ে সাংবাদিকদের ওপর হামলা, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিকের ভাইয়ের ওপর হামলা, ঢাকা ট্রিবিউনের ফটো সাংবাদিকের ওপর হামলা এবং সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক আটকের খবরে আমরা উদ্বিগ্ন।

বিবৃতিতে প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন।

বৈশ্বিক এ সংগঠনটির সদস্য হিসেবে বিবৃতিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ফ্রান্স, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft