কাপাসিয়ায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১১:১১ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার(২৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে হতে আর্থিক অনুদান প্রদান করা হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের চেক প্রদান করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ৫০ হাজার টাকার অনুদান ৯ জন ব্যক্তির মধ্যে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.রুহুল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, পিআইও কোহিনূর রহমান প্রমুখ  ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft