দেশে বেকারের সংখ্যা কমেছে: বিবিএস
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৮:১৯ পিএম

বর্তমানে দেশে বেকারের সংখ্যা কমেছে। বর্তমানে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার। দেশে বেকার জনগোষ্ঠীর হার কমে ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে, যা আগে ছিল ৪ দশমিক ২ শতাংশ। এমন তথ্য দিয়েছে  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। 

বুধবার (২৯ মার্চ)  আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘শ্রমশক্তি জরিপ ২০২২’-এ এমন চিত্র উঠে এসেছে। এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে বিবিএস।

দেশে বেকার জনগোষ্ঠীর হার কমে ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে, যা আগে ছিল ৪ দশমিক ২ শতাংশ। বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার। এরমধ্যে ১৬ লাখ  ৯০ হাজার বেকার পুরুষ এবং ৯ লাখ ৪০ হাজার বেকার নারী। 

সপ্তাহে এক ঘণ্টা কাজ করার সুযোগও পান না এ বিশাল বেকার জনগোষ্ঠী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) দেয়া মানদণ্ড অনুযায়ী বেকারত্বের এ হিসেব। আইএলও মনে করে, সপ্তাহে এক ঘণ্টা কাজ না করলে বেকার হিসেবে ধরা হয় ওই ব্যক্তিকে। 

বিগত পাঁচ বছরে শ্রমবাজারের সূচকগুলো উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে এমন তথ্যও উঠে এসেছে প্রতিবেদনে। ২০২২ সালের ফলাফলে পাওয়া যায়, বেকারত্বের হারের সূচক কমেছে। 

শ্রমশক্তিতে কর্মক্ষম জনগোষ্ঠীর অংশগ্রহণের হারে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। পাশাপাশি কর্মে নিয়োজিত বিশেষ করে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বেড়েছে। 

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিবিএস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft