পটুয়াখালীতে স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৭:১২ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী পরিত্যাক্তা এক নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগে রিয়াজ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল রাতে তাকে বালিয়াতলী ইউনিয়নের নলবুনিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় গতকাল সন্ধ্যায় ওই নারী রিয়াজের নামে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। 

মামলা সূত্রে জানা যায়, রিয়াজ সহ বেশ কিছু শ্রমিক লেমুপাড়া গ্রামে তরমুজ ক্ষেতে দিন মজুরের কাজ করতো। আর ওই নারী তাদের রান্নার কাজে সহায়তা করতো। গত সোমবার রাতে ওই নারীর বাবা তারাবি নামাজ পড়তে যায়। 

এ সুযোগে রিয়াজ ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রিয়াজ পালিয়ে যায়। 

পরে ওই নারী সবার অগোচরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। 

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, আসামীকে আজই আদালতে প্রেরণ করা হইবে।  

 জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পটুয়াখালী   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft