প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৭:০৫ পিএম

মাদারীপুরে বিদায়ী জেলা প্রশাসক ড. রহিমা খাতুনকে নাগরিক সংবর্ধনা প্রদান করেছে মাদারীপুর পৌরসভা।
বুধবার দুপুরে মাদারীপুর পৌরসভা মিলনায়তে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ, মাদারীপুর চেম্বার অফ কর্মাসের পরিচালক বাবুল দাস প্রমূখ।
অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।