প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১০:৫৯ এএম

না ফেরার দেশে চলে গেছেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী।
বুধবার (২৯ মার্চ) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নূরে আলম সিদ্দিকীর প্রেস সচিব অনিকেত রাজেশ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূরে আলম সিদ্দিকী মারা যান।
আজ সকাল ১০টায় তার মরদেহ হেলিকপ্টারে করে ঝিনাইদহে নেয়া হবে।
সেখানে জানাজার পর বাদ আছর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হবে।
এসময় নূরে আলম সিদ্দিকীকে 'গার্ড অব অনার' দেওয়া হবে। এরপর সাভারে দাফন করা হবে।
জ/আ