প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১১:৪২ পিএম

কাতার বিশ্বকাপের আগে ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুই জিতেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। অপ্রাপ্তি বলতে শুধু ছিল বিশ্বকাপের সোনালি ট্রফিটা।
তবে মরুর বুকে নিজের শেষ বিশ্বকাপ খেলতে নেমে সেটির আক্ষেপও মিটিয়েছেন ফুটবলের এই জাদুকর। তিন যুগের শিরোপাখরা ঘুচিয়ে আকাশী-সাদা সমর্থকদের শিরোপার উৎসবে ভাসিয়ে যেন এনে দিলেন পূর্ণতা।
আর এমন অর্জনের পর এলএমটেনের জন্য যেন সবকিছু উজাড় করে দিতেই প্রস্তুত দেশটির ফুটবল কর্তৃপক্ষ থেকে শুরু করে সমর্থকরা। আরাধ্য বিশ্বকাপ শিরোপা জেতানোর নায়ক বলে কথা।
দুটি প্রীতি ম্যাচ খেলতে মেসি এখন জন্মভূমি আর্জেন্টিনায়। সেখানে পুরো দল দারুণ সময় কাটাচ্ছে। বিশ্বকাপের পর তিন তারকা জার্সিতে আর্জেন্টিনার প্রথমবার মাঠে নামাকে স্মরণীয় করেছে বুয়েন্স এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামের ৮৪ হাজার দর্শক।
তাই এবার দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) তৈরি করল মেসির ভাস্কর্য। যা থাকবে কনমেবলের জাদুঘরে। আর্জেন্টাইন অধিনায়কের এই ভাস্কর্য রাখা হবে পেলে ও দিয়েগো ম্যারাডোনার ভাস্কর্যের পাশে। শুধু কী তাই, এদিন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা করেছেন।
জ. বাদশা