সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ওমরাহ যাত্রীদের ৮ জন বাংলাদেশি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৮:৪৬ পিএম

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর রেলিং ভেঙে বাস দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। জানা গেছে ২০ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি।

মঙ্গলবার (২৮ মার্চ) সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৭ মার্চ) সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ২০ জন নিহত ও ২৯ জন আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রেড ক্রিসেন্ট দলসহ জরুরি সংস্থাগুলোকে দ্রুত দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।

এর আগে, ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছিলেন।


-জ/অ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft