২০ এপ্রিল থেকে পোশাক কর্মীদের ঈদের ছুটি: বিজিএমইএ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৮:৩৭ পিএম

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, আগামী ২২ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা থাকায় পোশাক কর্মীদের ছুটি শুরু হবে ২০ এপ্রিল।

মঙ্গলবার (২৮ মার্চ) এক বিবৃতিতে এ কথা জানান তিনি। ফারুক হাসান বলেন, শ্রমিকদের পর্যায়ক্রমে এবং জোন অনুযায়ী ছুটি দেওয়া হবে, যেন তারা নিরাপদে বাড়িতে যেতে পারে।

কারখানা মালিকদের সম্ভব হলে ঈদের ২-৩ দিন আগে থেকেই শ্রমিকদের ছুটি দেওয়ার অনুরোধও জানান তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, কার্যাদেশের কারণে কোনো কারখানা ছুটির মধ্যে কাজ করতে চাইলে, কারখানা ব্যবস্থাপকদের তা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft