প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৩:২৫ পিএম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা কৃষি বিভাগের অনুষ্ঠান উদ্বোধন করেন-প্রধান অতিথি সংসদ সদস্য একেএম ফজলুল হক।
কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ হোসেনের পরিচালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় স্বাগতিক বক্তব্য রাখেন-উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার।
বক্তব্য রাখেন-থানা অফিসার ইনচার্জ, মনিরুল আলম ভুঁইয়া, প্রাণিসম্পদ অফিসার ডা: ফয়জুর রাজ্জাক আকন্দ, আ'লীগ সম্পাদক বিশ্বজিৎরায়, যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও যুবলীগ সম্পাদক শাহ আলম প্রমূখ।
১২৫০ কৃষকের প্রত্যেককে কৃষি প্রনোদণায় ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।