চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ৩০ মার্চ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১১:৪৩ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা। 

মেডিকেলে ভর্তি পরীক্ষার মতো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার্থীদের প্রাপ্ত মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা যাবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে (https://admission.cu.ac.bd) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিকাশ কিংবা রকেটের মাধ্যমে আবেদন শুরুর দিন থেকে আগামী ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেয়া যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। ইউনিটভিত্তিক ভর্তির যোগ্যতা চবির ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে৷ এমসিকিউ ১০০ নম্বর ও জিপিএ ২০ নম্বরের সমন্বয়ে মোট ১২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারও, ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft