সৌদিতে ভয়াবহ বাস দুর্ঘটনা: প্রাণ গেল ২০ ওমরাহযাত্রীর
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১০:৫২ এএম

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে বাস দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন।

সোমবার সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ ঘটনা ঘটে।

খালিজ টাইমস ও গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার যাত্রীবাহী বাসটি একটি সেতুতে বিধ্বস্ত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়।

আসির প্রদেশ এবং আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন।

একটি রেড ক্রিসেন্ট দলসহ জরুরি সংস্থাগুলোকে দ্রুত দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রাষ্ট্রীয় অধিভুক্ত আল-এখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, দুর্ঘটনায় ২০ জন মারা গেছেন ও ২৯ জনের মতো আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

 সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, আকাবাত শার ১৪ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, এটি ৪০ বছরেরও বেশি আগে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। পর্বত কেটে বানানো এই সড়কটিতে ১১টি টানেল ও ৩২টি সেতু আছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সৌদি আরব  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft