আত্মগোপনে থেকেও রক্ষা পেল না হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১১:৩৫ পিএম

দীর্ঘদিন যাবত পলাতক একাধিক হত্যা মামলার আসামি আলাউদ্দিন (৩৪) কে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (২৭ মার্চ ২০২৩) ইং ভোরে তথ্য প্রযুক্তি'র মাধ্যমে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন ভানুগাছ লংগুরপাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক হত্যা মামলা ও হত্যাচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় মৌলভীবাজার র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প।

গ্রেফতারকৃত আসামি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সাইটুলা এলাকার বাসিন্দা কাছুম আলীর ছেলে। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দুটি হত্যা মামলায় শ্রীমঙ্গল থানার ( মামলা নম্বর-০৫, তারিখ-১০/১১/২০০৯ ইং, ধারা ৩২৬ পেনাল কোড-১৮৬০ ও মামলা নম্বর-০৭/১৪০, তারিখ-০৭/০৬/২০১১ ইং, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০) বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এ ছাড়াও শ্রীমঙ্গল থানায় অপর একটি হত্যাচেষ্টা মামলায় (শ্রীমঙ্গল থানার মামলা নম্বর-১৫, তারিখ-২১/২০১৩ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০) উক্ত আসামীকে বিজ্ঞ আদালত ০৫(পাঁচ) বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০,০০০(দশ হাজার টাকা) জরিমানাসহ দণ্ড রয়েছে তার বিরুদ্ধে।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য দীর্ঘদিন যাবত কৌশলে মৌলভীবাজার জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য একাধিক হত্যা মামলার আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মৌলভীবাজার   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft