ইফতার শেষে নিজেই ইমামতি করলেন জিএম কাদের
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৯:০৬ পিএম

রাজধানীর পাঁচ তারকা হোটেলে জাতীয় পার্টির এক সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। পরে সেখানে দলীয় নেতাকর্মীদের নিয়ে ইফতারও করেন। আর ইফতার শেষে ওই হোটেলে মাগরিবের নামাজ আদায় করেন তারা। আর সেই নামাজের ইমামতি করেন জিএম কাদের নিজেই।

সোমবার (২৭ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারির খন্দকার দেলোয়ার জালালী জানান, আজ (সোমবার ২৭ মার্চ) ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় ইফতার ও ডিনার আয়োজন ছিল। সেখানে ইফতার শেষে জাতীয় পার্টির নেতাকর্মীরা মাগরিবের নামাজ আদায় করেন। আর নামাজের ইমামতি করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

হোটেলে দুইটি স্থানে নামাজ পড়ানো হয়েছে বলেও জানান তিনি।

জিএম কাদেরের ইমামতির ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করে খন্দকার দেলোয়ার জালালী লিখেন, নেতা অর্থ ইমাম। তিনিই প্রকৃত নেতা যিনি রাজনীতির মাঠে নেতৃত্ব দিবেন আবার নামাজের জামায়াতেও ইমামতি করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতী, মো. রেজাউল ইসলাম ভুঁইয়া, সংসদ সদস্য নাজমা আকতার, জহির উদ্দিন জহির, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, সংসদ সদস্য রওশন আরা মান্নান, মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান, এইচএম শাহরিয়ার আসিফ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান প্রমুখ।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft