বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের লক্ষ্য ১০৪ রানের
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৫:৫০ পিএম

বৃষ্টি বিঘ্নিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পেল আয়ারল্যান্ড ক্রিকেট দল। আবহাওয়া অনুকূলে থাকলে ৫টা ৪০ মিনিটে দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার কথা।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রানের রেকর্ড গড়ার সম্ভাবনা ছিল বাংলাদেশ দলের। কিন্তু বৃষ্টির কারণে সেই সম্ভাবনা ভেস্তে যায়।

১৯.২ ওভারে বৃষ্টি শুরুর আগে বাংলাদেশ করে ৫ উইকেটে ২০৭ রান। শেষ ৪ বলে আর মাত্র ৯ রান করলেই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড হতো।

এর আগে, ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে ২১৫ রান করে বাংলাদেশ।

সোমবার (২৭ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। উদ্বোধনী জুটিতে মাত্র ৪৩ বল মোকাবেলা করে ৯১ রানের জুটি গড়েন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft