কালিয়াকৈরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
গাজীপুর
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৫:৪১ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছে ওই কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (২৭ মার্চ) দুপুরে ওই কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- ওই কলেজ শাখার ছাত্রলীগের সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, তাহসিন আহমেদ সৌরভ, সদস্য ফয়সাল হোসেন, মায়শা আক্তার, সাদিয়া আক্তার, রিমা আক্তার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন-ওই কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ ছাত্রছাত্রী বৃন্দ। 

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান তুহিনের উপর হামলার ঘটনায় ওই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মামুন মন্ডল ও সাধারণ সম্পাদক আজাদ কামাল সোহান জড়িত নয়। তাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন-মানববন্ধনে বক্তারা।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft