প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ২:৪০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাঙ্গরা, চারিপাড়া, বারো বাঙ্গরা শাহী ঈদগাহ মাঠের ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৭ মার্চ) সকালে অত্র ঈদগাহ মাঠের ঢালাইয়ের কাজের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাঙ্গরা, চারিপাড়া, বারো বাঙ্গরা শাহী ঈদগাহ-কবরস্থান কমিটির সভাপতি আলহাজ্ব ফোরকানুল ইসলাম, মুতোওয়াল্লী মাওলানা মোঃ হেলাল উদ্দিন, সহকারী মুতোওয়াল্লী খোরশিদ আলম জুয়েল, সদস্য আবুল হোসেন তনু, হারুনূর রশিদ, আবু নেছার, মোরশিদ মিয়া ও দেলোয়ার হোসেন, কন্ট্রাকটর মোঃ শাহ আলম সহ আরো অনেকে।
এসময় ঈদগাহ-কবরস্থান কমিটির নেতৃবৃন্দরা বলেন, দীর্ঘদিন যাবত বাঙ্গরা, চারপাড়া, বারো বাঙ্গরা শাহী ঈদগাহ মাঠের সংস্কার কাজ না হওয়াই মাঠটির বিভিন্ন স্থানে উচু-নিচু হয়ে পড়ে।
এর ফলে পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আযহা সহ জানাযার নামাজ আদায়ে স্থানীয় মুসল্লীদের নানা সমস্যায় পড়তে হতো। এরই পেক্ষিতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সাংসদ মোঃ এবাদুল করিম বুলবুল ও অত্র ঈদগাহ-কবরস্থান ফান্ডের যৌথ অর্থায়নে ১১ হাজার স্কোয়ার ফিটের অত্র ঈদগাহ মাঠটির সংস্কার ও ঢালাইর কাজ সম্পন্ন করা হচ্ছে।