এবার আইসিটি আইনে মামলা করলেন শাকিব খান
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ২:১৭ পিএম

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে এবার আইসিটি আইনে মামলা করলেন চিত্রনায়ক শাকিব খান। 

সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে এ মামলা করেন তিনি। 

ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 

 শাকিবের আইনজীবী তানভীর আহমেদ তনু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন  

মামলা করতে সোমবার দুপুর ১টার দিকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে যান তিনি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ এনে অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহর নামে আদালতে মামলা করেছেন শাকিব। 

এরপর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এ এম জুলফিকার হায়াতের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে যান শাকিব।

তবে এদিন মামলা ফাইলিংয়ের সময় চলে যাওয়ায় মামলা না নিয়ে তার আইনজীবীকে আগামী সোমবার (২৭ মার্চ) আসতে বলেন বিচারক। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আইসিটি   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft