‘আইপিএলের আগে দেশ বড়’: হাথুরুসিংহে
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ৩:১৮ পিএম

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে বাংলাদেশের ক্রিকেটারদের খেলা নিয়ে ধোয়াশা যেন কাটছেই না। তবে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে বিষয়টি নিয়ে টাইগারদের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে বলেন, আইপিএলের চেয়ে দেশ বড়।

রোববার (২৬ মার্চ) সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন হাথুরু। সেখানে তাকে প্রশ্ন করা হয় আইপিএলে সাকিব-লিটনদের খেলায় তার কোনো ভূমিকা আছে কি না, জবাবে লাল-সবুজের প্রতিনিধিদের প্রধান কোচ জানান, আমার মনে হয় মোস্তাফিজও আছে? তাই না?

আইপিএলে সাকিবদের খেলা প্রসঙ্গে তিনি জানান, আমার মনে হয়, বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে আগে তুমি তোমার দেশের জন্য খেলো। এটা তাদের নিলামে নাম দেওয়া বা অনাপত্তি সনদ (এনওসি) চাওয়ার আগেই জানানো হয়েছে। সেটা এখনও একই রকম আছে।

আইপিএলে খেললে ক্রিকেটাররা উপকৃত হবেন কি না প্রশ্নে হাথুরু বলেন, তাদের স্কিলে উন্নতি হবে, এতে তো কোনো সন্দেহ নেই। কারণ, আইপিএল অনেক বড় টুর্নামেন্ট। কিন্তু তাদের প্রথম প্রাধান্য হচ্ছে দেশের জন্য খেলা।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft