আফিফের বাদ পড়ার কারণ জানালেন হাথুরুসিংহে
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ৩:১২ পিএম

২০১৯ সাল থেকে বাংলাদেশ দলের নিয়মিত মুখে পরিণত হয়েছেন আফিফ হোসেন ধ্রুব। কিন্তু হাথুরুসিংহের অধীনে কেবল পাঁচ ম্যাচ খেলেই জাতীয় দল থেকে বাদ পড়লেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেললেও আফিফ নেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে।

কেন বাদ পড়লেন প্রতিভাবান এই ব্যাটার? এ সম্পর্কে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন হাথুরু। পারফরম্যান্সের জন্য আফিফ বাদ পড়েছেন কিনা, এমন প্রশ্ন করা হলে লঙ্কান কোচ বলেন, ‘অবশ্যই। চেহারার কারণে নয়, পারফরম্যান্সের জন্যই বাদ পড়েছে। যে কেউ বাদ পড়লেই সেটা পারফরম্যান্সের কারণে হয়ে থাকে। কখনও কখনও আবার কৌশলগত কারণে।’

বাদ পড়া আফিফ কি আবার জাতীয় দলে ঢুকতে পারবেন এমন প্রশ্নের জবাবে টাইগারদের কোচ জানান, পারফরম্যান্স করলে আবারও সুযোগ মিলবে। হাথুরু বলেন, ‘সে দলের বাইরে আছে এখন। তার এখন যা করা দরকার, তাই করতে হবে। রান করতে হবে। আমি তার সঙ্গে কিছু জায়গায় উন্নতির ব্যাপারে কথা বলেছি। যদি সে তা করতে পারে, তাহলে দলের প্রয়োজনে সবার মতোই সেও সুযোগ পাবে।’

বাংলাদেশ দলের ভরসার প্রতীকে পরিণত হওয়া আফিফ হাথুরুর অধীনে ৫ ম্যাচে ১৬ গড়ে করেছেন কেবল ৬৪ রান। এর মধ্যে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ২৩। এর আগে ৮২ ম্যাচে ২৪.৫৫ গড়ে করেছেন ১ হাজার ৪৯৮ রান। পারফরম্যান্সে অবনতি হওয়া আফিফ তাই বাধ্যতামূলকভাবে বাদ পড়েছেন। তাছাড়া এখন বেশ কয়েকজন নতুন তারকাও উঠে এসেছেন। তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্তদের উত্থানে কিছুটা আড়ালেই পড়ে গেছেন আফিফ।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft