কাপাসিয়ায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৭:৫২ পিএম

গাজীপুরের কাপাসিয়া গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান সভায় সভাপতিত্ব করেন।

সভার শুরুতে ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার সব শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, থানা অফিসার ইনচার্জ এ এফএম নাসিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ শাকিল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার প্রমুখ।

সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ তার বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি আরও স্মরণ করেন ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার সব শহীদদের।

মহিলা ভাইস চেয়ারম্যান তিনি বলেন, জাতির পিতার আন্দোলন সংগ্রামের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন।  

ইউএনও একেএম গোলাম মোর্শেদ খাঁন বলেন, বাঙালি জাতিকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গণহত্যা চালায়। এটি ছিল একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়ার এক নারকীয় পরিকল্পনা। কিন্তু বাঙালি জাতির সৌভাগ্য যে বঙ্গবন্ধু সেই শোষণ ও অত্যাচার থেকে বাঙালি জাতিকে মুক্ত করেছেন। তিনি মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে সংরক্ষণের ব্যাপারে জোর দেন এবং এ বিষয়ে আরও প্রচেষ্টা চালানো হবে বলে মত প্রকাশ করেন।  

এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft