প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৭:৩৫ পিএম

গণহত্যা দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সামাদ বাবলু বিশ্বাস প্রমূখ।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবাইদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।
জ/আ