হেলিকপ্টার জার্নিতে মায়ের সঙ্গে রাজ্যের খুনসুটি
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৫:২৬ পিএম আপডেট: ২৫.০৩.২০২৩ ৫:২৭ পিএম

পরীমণি সোশ্যাল মিডিয়ায় বিশেষ মুহূর্তের ছবি বা ভিডিও তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন। তার ও রাজ্যের হেলিকপ্টার জার্নির বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। আর ভক্তরাও তাতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

শনিবার (২৫ মার্চ) নিজের সোশ্যাল হ্যান্ডেলে হেলিকপ্টারে ছেলের সঙ্গে কয়েকটি ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছেন পরী। ক্যাপশনে লিখেছেন, পুরো ফ্লাইটেই মায়ের কানের দুল নিয়ে খেলতে খেলতেই ঘুমিয়েছিলেন সে। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি ইমোজিও।

এখন প্রশ্ন উঠতে পারে হেলিকপ্টারে করে কোথায় যাচ্ছে মা-ছেলে? আসলে হেলিকপ্টারে চড়ে মায়ের বাড়ি যাচ্ছিলেন পরী। অভিনেত্রীর পরনে রয়েছে, সাদা রঙের একটি সেলোওয়ার কামিজ, সঙ্গে পড়েছেন ম্যাচিং কানের দুল এবং চোখে একটি সানগ্লাস। আর রাজ্যের পরনে রয়েছে একটি হলুদ রঙের টি-শার্ট।

এর আগে, শুক্রবার (২৪ মার্চ) রাজ্যকে নিয়ে প্রথমবার মায়ের বাড়িতে বেড়াতে যান পরীমণি। সেই ভিডিওতেও ভক্তরা দারুণ ভালবাসা দিয়েছে।
 

-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft