বান্দরবান সেনা জোনের ইফতার সামগ্রী পেলো ৫৫৩ এতিম শিক্ষার্থী
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৫:২২ পিএম

বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধানে বান্দরবান সদর উপজেলার অন্তর্গত দশটি মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এক মাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। 

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে বান্দরবান সেনা জোন এই ইফতার সামগ্রী বিতরণ করে। ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মাহমুদুল হাসান, পিএসসি। 

বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার এর সঞ্চালনায় আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দুরদূরান্ত হতে আগত মাদ্রাসার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মাহমুদুল হাসান বলেন, বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে আপনাদের মাঝে এই সামান্য উপহার প্রদানের মাধ্যমে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রদান করছি। এই ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে পবিত্র মাহে রমজানের খুশি ভাগাভাগি করে নেয়াই আমাদের মূল উদ্দেশ্য। 

সেনা জোন প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের মাহে রমজানে ৫৫৩ জন এতিম শিক্ষার্থীর মাঝে এক মাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদান করা হয়। 
ইফতার সামগ্রীর মধ্যে ছিলো-ছোলা, মুড়ি, চিনি, খেজুর, তৈল ও খেসারির ডাল সহ সর্বমোট ০৬ টি উপকরণ।  এদিন সর্বমোট ৩ লাখ ৩১ হাজার ৫৭৭ টাকার ইফতার সামগ্রী প্রদান করা হয়। 

উল্লেখ্য, গত রমজান মাসেও বান্দরবান সেনা জোন সদর উপজেলার মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য পুরো এক মাসের ইফতার সামগ্রী বিতরণ করেছিল। সেবারও প্রায় সাড়ে তিন লাখ টাকার ইফতার সামগ্রী বিতরণ করে বান্দরবান সেনা জোন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বান্দরবান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft